বুধবার, ০২:৫৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩ বাইক আরোহীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামে আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) ও একই গ্রামের আসাব আলীর ছেলে পলাশ (১৫)। আহতের নাম সন্তু (৩০)। তিনি বাথইল গ্রামের নিরেনের ছেলে।

মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই মোটরসাইকেল চার আরোহী বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কালিতলা এলাকায় তাদের পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যান।

তিনি বলেন, আহত একজনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

মোহনপুর থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com