শুক্রবার, ০৫:২১ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মেসির গোলে পিএসজির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭৭ বার পঠিত

প্রাক-মৌসুম জাপান সফরের শুরুটা উড়ন্তভাবে করতে পারেনি পিএসজি। স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রনটেলের বিপক্ষে গতকাল ২-১ গোলের জয় নিশ্চিত হলেও ম্যাচটি প্যারিসের জায়ান্টদের জন্য খুব একটা সহজ ছিল না। ম্যাচে অবশ্য গোল পেয়েছেন লিওনের মেসি।

নতুন ম্যানেজার ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে এটাই ছিল পিএসজির প্রথম ম্যাচ। মূল একাদশে তিন তারকা ফরোয়ার্ড মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের প্রত্যেকেই ছিলেন। টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল পিএসজি।

ম্যাচের ৩২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এর আগে কাওয়াসাকি গোলরক্ষক জুং সং-রিয়ংকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিবর্তিত দলটি কাওয়াসাকির প্রতিরোধের মুখে মোটেই সুবিধা করতে পারেনি। নেইমার ও এমবাপ্পে বদলী বেঞ্চে চলে গেলেও মাঠে ছিলেন মেসি। ৫০ মিনিটে কাওয়াসাকি ফরোয়ার্ড কেই চিনেন সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শটটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। হুয়ান বারনাটের লো ক্রস থেকে ৫৮ মিনিটে বদলী খেলোয়াড় আরনাড কালিমুয়েন্ডোর গোলে ব্যবধান দ্বিগুন হয়।
জে-লিগ চ্যাম্পিয়ন কাওয়াসাকি ৮৪ মিনিটে কাজুয়া ইমামুরার হেডের গোলে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পিএসজি।

জাপান সফরে জে-লিগের অপর দুই ক্লাবের সাথে পিএসজির আরো দুটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার সেইতামাতে উরাওয়া রেডস এবং সোমবার ওসাকাতে পিএসজির প্রতিপক্ষ গাম্বা ওসাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com