বৃহস্পতিবার, ০৩:০১ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

ওয়ান ডে ম্যাচ বাতিলের পরামর্শ আকরামের

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে ওয়ান ডে ম্যাচ বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার টেলিগ্রাফের ‘ভগনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব’ পডকাস্টের সময় আকরাম বলেন, ‘ক্রিকেট কর্তৃপক্ষের উচিত ৫০ ওভারের ম্যাচ বাতিল করে দেয়া। একজন ধারাভাষ্যকার হিসেবে, একদিনের ক্রিকেটকে আমি খুব দীর্ঘ বলে মনে করি।’

তার মানে কর্তৃপক্ষের উচিত ওয়ান ডে ক্রিকেট বন্ধ করে দেয়া- এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘আসলেই আমার তা-ই মনে হয়। ইংল্যান্ডে স্টেডিয়ামগুলোতে গ্যালারিজুড়ে মানুষ থাকে। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়ান ডে ম্যাচের সময় উল্টো দেখা যায়। গ্যালারিতে দর্শক তেমন থাকে না।’

তিনি বলেন, ‘শুধুমাত্র ওয়ান ডে খেলার জন্যেই তারা খেলছে। প্রথম দশ ওভার পর, শুধু একটা রান পান, একটা বাউন্ডারি পান, চারজন ফিল্ডার, এবং আপনি ৪০ ওভারে ২০০, ২০০ রান করতে পারেন। এবং তারপর শেষ দশ ওভার। আরো ১০০। এটা তো অস্বাভাবিক কিছু না।’

এ সময় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন ওয়াসিম।

তিনি বলেন, ‘চার ঘণ্টার মধ্যে খেলা শেষ হওয়ায় টি-টোয়েন্টি অনেক সহজ। অপরদিকে ওয়ান ডে ক্রিকেটকে বলা যায়ব মৃতপ্রায় খেলা।’

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com