বুধবার, ১১:৫৫ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

স্ত্রী-সন্তান বিদেশে, ফ্ল্যাট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২২৪ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচার একটি ফ্ল্যাট থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার স্ত্রী এবং দুই মেয়ে কানাডায় থাকেন।

বুধবার সন্ধ্যায় বাসার দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।

আবুল হোসেন একজন ভেটেরিনারি চিকিৎসক ছিলেন।

শাহবাগ থানার এসআই মোহাম্মদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ওই ভবনে যায় বলে জানান এসআই আব্দুল্লাহ। ফোনটি করেছিলেন ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, গত ১৮ জুলাই ওই ভবনের দারোয়ানের সঙ্গে আবুল হোসেনের সর্বশেষ কথা হয়েছিল। সেদিন আবুল হোসেন একটি চিরকুট স্থানীয় এক চিকিৎসককে দেয়ার জন্য দারোয়ানকে ডেকেছিলেন।

এসআই মোহাম্মদ আবদুল্লাহ জানান, ‘আজ (বুধবার) বিখেলে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী এসে আবুল হোসেনের ফ্ল্যাটে কলিংবেল দিলে কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে বলেন। দারোয়ানও বেশ কয়েকবার কলিং বেল টেপে এবং ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সমিতির সভাপতিকে জানায়। পরে সভাপতি ৯৯৯ এর ফোন করে জানালে আমরা ১১ তলা ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙ্গে ঢুকি।’

আবুল হোসেনের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ‘তার দেহ মেঝেতে পড়ে ছিল। ধারণা করছি, অসুস্থ হয়ে তার তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

স্বজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলার আবুল হোসেন বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে ছিলেন। পরে স্ত্রী সন্তানরা কানাডায় চলে যান এবং সেখানে প্রায় ৮/৯ বছর ধরে বসবাস করছেন। আর তিনি ঢাকায় এসে থাকছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com