শনিবার, ০৩:৩০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশালে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২০০ বার পঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ‌্যায় উপজেলার ভাষানচর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভাষানচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ সুফি শামীম ও তার ভগ্নিপতি নাসির খান। শামীম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাসির সাংগঠনিক সম্পাদক।

আহত ইউপি সদস্যর ভাই মোঃ রাকিব জানান, শামীমকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং নাসির বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবাইর বলেন, গত পাঁচ বছর একই এলাকার আনিস কুঠিয়াল ও জাফর কাজী পক্ষের সঙ্গে ইউপি সদস্য শাহ সুফি শামীম পক্ষের বিরোধ রয়েছে। এর জেরে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

রাকিবের অভিযোগ, প্রতিপক্ষ আনিস, জাফর, মন্টুসহ ১০ থেকে ১২ জন রামদা, দাসহ লাঠিসোটা নিয়ে বুধবার সন্ধ‌্যার দিকে ভাষানচর লঞ্চ ঘাটে এসে হামলা করে। তারা এলোপাথাড়িভাবে কুপিয়ে শামীম ও নাসিরকে জখম করে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com