শনিবার, ০১:০৯ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের বাকি সময়ে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকবে। তবে, নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে হালকা শীত বিরাজ করছে।

আজ বুধবার দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা থাকলেও বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। দেশের অন্য অঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়াবিদদের মতে, আজ সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত নদীতীরবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় বায়ুর মান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বিশ্বব্যাপী বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, গতকাল রাজধানী ঢাকার বায়ুর মান ছিল বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সাগর থেকে আসা মেঘের কারণে শীতল বাতাসের প্রভাব কিছুটা কমছে। তবে জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রবল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com