রবিবার, ০৮:৩৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজশাহীতে তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪০০ ব্যারেল তেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাগমারা উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম বলেন, ‘দু’টি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুন লাগতে পারে। এছাড়া বৈদ্যুতিক তারের কারণেও অগ্নিকাণ্ড হতে পারে। তবে কী কারণে এটি ঘটেছে সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com