বুধবার, ০৩:২২ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

বার্সার ৬ গোল

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৫৭ বার পঠিত

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেটাও আবার রবার্ট লেভান্ডভস্কিকে বেঞ্চে বসিয়ে রেখেই! তাতে এই স্কোরলাইনের মাহাত্ম্যটাও বেড়ে যাচ্ছে কয়েক গুণে।

লেভান্ডভস্কিকে দলে ভেড়ানোর খবরটা আনুষ্ঠানিকভাবে জানানোর আগের দিন রাফিনিয়াকে দলে ভিড়িয়েছে বার্সা। সেই রাফিনিয়াই আলো ছড়িয়েছেন প্রথমার্ধে। ১৯ মিনিটে তার বাড়ানো বলে আলতো চিপ করে প্রথম গোল করেন তিনি। এর মিনিট ছয়েক পর তিনি নিজেই গোল করেন দারুণ বিচক্ষণ এক শটে। ৪১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আনসুমান ফাতি, সেটার যোগানও দিয়েছেন তিনিই।

দ্বিতীয়ার্ধে মেম্ফিস ডিপাইয়ের নিচু কর্নার থেকে গোল করেন পাবলো পায়েজ গাভি। ৬৯ মিনিটে মেম্ফিস নিজেই গোলের দেখা পেয়ে যান। এর পরের মিনিটে উসমান দেম্বেলে স্কোরলাইন ৬-০ করেন।

এর ফলে প্রায় ১৬ মাস পর বার্সেলোনা প্রতিপক্ষের জালে জড়াল ৬ গোল। সবশেষ ২০২১ সালের ২২ মার্চ রিয়াল সোসিয়েদাদের মাঠে এই স্বাদ পেয়েছিল বার্সা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com