মঙ্গলবার, ১০:৫৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ জুলাই আন্দোলনে হামলায় জাবিতে মদদদাতা শিক্ষকদের বিভিন্ন মেয়াদে শাস্তি যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠে ছেড়েছে ইরান যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয়

বিমানবন্দরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৩২ বার পঠিত

টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা।

বুধবার সকালে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী সহ অন্যান্য যাত্রীরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, বুধবার সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য শিক্ষার্থীরা আজ ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। তবে, কেবল চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন বলে জানায়।

শিক্ষার্থীরা আরো জানায়, বাকি টিকিটগুলো উধাও হয়ে গেছে। এ কারণে টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com