বুধবার, ০৫:০৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

করোনায় আক্রান্ত ১১ লাখ, মৃত দুই সহস্রাধিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২৬ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। মারা গেছেন দুই হাজার ৩২১ জন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৭২৬ জন মানুষ।

এর আগে মঙ্গলবার মারা গিয়েছিলেন এক হাজার ৭১৪ জন। আর আক্রান্ত হয়েছিলেন আট লাখ ৩৪ হাজার ৫৯৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ১৭৩ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৯১ হাজার ৭৮৮ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি সাত লাখ ৭৭ হাজার ২৬৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৫ লাখ ২৯ হাজার ৮৬২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৮৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৮ লাখ ২৫১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৪০ জন। ছয় লাখ ৭৫ হাজার ৯২৯ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com