বৃহস্পতিবার, ০৭:৪২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

অবশেষে ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্ট বলেছেন যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তবে কিছু শর্তও দেওয়া হয়েছে এ অভিনেতাকে। মামলা থেকে পুরোপুরি মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই ভবিষ্যতে মামলার কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনে তাকে আবারও তলব করা হতে পারে।

প্রসঙ্গত, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃত্যু হয়। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল আগেই। আর এর জন্যই আল্লুকে গ্রেপ্তার করা হয়। অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে সেটির দায় কী করে তারকার ওপর আসে?

এদিকে পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।

অপরদিকে মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার এই সিনেমা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com