বুধবার, ০১:৪৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) হোয়াইট হাউস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দেশটির জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বলেন, কয়েক সপ্তাহ ধরে মার্কিন হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করছে। সম্প্রতি একদিন হোয়াইট হাউসের বাইরেও তারা বিক্ষোভ করেছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর অব্যাহত হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুরের বিরুদ্ধে এই বিক্ষোভ করছে তারা। প্রেসিডেন্ট বাইডেন কি এই বিষয়ে অবহিত আছেন? জাতিসঙ্ঘের অধিবেশনের মাঝে প্রেসিডেন্ট যখন তার বন্ধু এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন কি তিনি এই বিষয়টি কথা বলেছিলেন?

ভারতীয় সাংবাদিকের এই প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের বিষয়টি খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্টও এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তারা যেন আইন প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, সেজন্য আমরা তাদের সহযোগিতা করছি।

মার্কিন এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। সেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদ বারবার ধর্ম, জাতি নির্বিশেষে সকল বাংলাদেশীর নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com