বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শীতে কাঁপছে শ্রীমঙ্গল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

শীতের প্রকোপে কাঁপছে দেশের অন্যতম পর্যটন এলাকা ও চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। সকাল ৯টায় পর্যন্ত দেখা মেলেটি সূর্যের।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গল ও সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রার তথ্য নিশ্চিত করে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো: আনিসুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।’

অন্যদিকে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এক-দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঘন কুয়াশার কারণে শ্রীমঙ্গলের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শীতের পোষাক পরে হিমেল বাতাসকে উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। চা শ্রমিকসহ কৃষি খামারে কাজ করা শ্রমিকরা তীব্র ঠান্ডায় ভয়াবহ কষ্টে দিন কাটাচ্ছে।

অন্যদিকে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগ-বালাইও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সর্দি, কাশি ও শাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক মানুষ ও শিশুরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com