সোমবার, ০৬:১৮ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক (এফওসি) আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর এটাই ভারত সাথে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমন হওয়ার পাশাপাশি সামনে এগিয়ে চলার পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এফওসিতে দুই দেশের সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ থাকে। এতে বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটি, অভিন্ন নদীর পানির মতো বিষয়গুলোর পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বিষয়ের মধ্যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগ তুলে ভারত থেকে ক্রমাগত প্রোপাগান্ডা, আন্তর্জাতিক মহলে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী তৎপরতা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতা উপ-হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো, দুই দেশে অবস্থিত পারস্পরিক মিশনগুলোর নিরাপত্তাসহ আস্থা বর্ধক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
এফওসিতে অংশ নিতে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পর রাতেই ঢাকা ত্যাগ করবেন। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে।

মিশ্রির সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফওসি একটি প্রথম পদক্ষেপ। দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে দুই দেশ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা মনে করি, ভারতের সাথে আমাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করতে উভয় দেশ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতায় বড় ধরনের কোনো পরিবর্তন এলে কয়েকটি দেশের সাথে সম্পর্ক কিছুটা হোঁচট খেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। দুই দেশের পারস্পরিক স্বার্থে আমরা এসব ইস্যু বা চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারব বলে আশাবাদী।

শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী অবস্থান না করলে দু’দেশের সম্পর্ক উত্তরণ প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যেত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এফওসি একটি ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত বৈঠক। সেখানে দু’দেশের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থসম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবেন। এফওসি ছাড়াও আরো অনেকের সাথে পররাষ্ট্র সচিবের আলোচনা হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com