বৃহস্পতিবার, ০৭:৪৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘কবির সিংয়ের মতো ছেলেই পছন্দ’ মেয়েদের: শাহিদ কাপুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

‘কবির সিং’ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম একটি সফল সিনেমা। কবির সিংয়ের মতো একটি অদ্ভূত চরিত্র দর্শকদের নজর কাড়ে।

শাহিদ কাপুর একটা সময় ব্যকগ্রাউন্ড ডান্সারের কাজ করতেন। তাল ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের পিছনে নাচতে দেখা গিয়েছিল ছোট্ট শাহিদ কাপুরকে।

‘কবির সিং’ ছবিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত দৃশ্যও আছে। তাই নারীবাদীদের ভাষ্য, ছবি জুড়ে ‘গ্লোরিফাই’ করা হয়েছে ‘অসুস্থ পুরুষতন্ত্র’কে।

এবার ‘কবির সিং’এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর বলেন, ‘কবির সিং চরিত্রকে অবশ্যই পছন্দ করেছেন দর্শকেরা, তা না হলে ছবিটির জন্য হল শূন্য থাকত। আর এখন বলিউডের পর্দার মতো চিরচেনা রোম্যান্স নয়, মেয়েরা পছন্দ করে কবিরের মতো প্রেমিকই!’

ওটিটি প্ল্যাটফর্ম ফর্জি-র জন্য তিনি নিয়েছিলেন ২৫ কোটি টাকা। কারণ বাজেট। বাজেটের কথা ভেবে অভিনেতাদের অনেক সময় কম পারিশ্রমিক নিতে দেখা যায়।

শাহিদ আরও বলেন, ‘কবির সিং চরিত্রটির জন্যই ছবি হিট হয়েছে। আমার মনে হয় মেয়েরা কবিরের মতো ‘টক্সিক লাভার’ পছন্দ করে। আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে, কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চাই জীবনে। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা ঠিক কী চায়।’

মিষ্টি ছেলে যাঁকে মিষ্টি রোম্যান্টিক চরিত্রেও দেখা যায়। কিন্তু চকোলেট বয় হিসেবে পরিচিতি পাওয়ার পর অসম্ভব রেগে গিয়েছিলেন শাহিদ কাপুর। তিনি বলেছিলেন, চকোলেট বয় আবার কী? আমি একজন অভিনেতা। আমি একজন শিল্পী।

অভিনেতা বলেন, ‘সিনেমা করতে গিয়ে অনেক কথাই মাথায় এসেছে। এক হলো, এমন ছেলে কি আদৌ আছে? এমন ছেলেদের ওপর মেয়েরা আদৌ প্রেমে পড়ে? তাছাড়া আমি একটা করে দৃশ্য শ্যুট করেছি। আর আমার মনে হয়েছে, বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে, যারা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায়। পরে বুঝেছি যে অবশ্যই আছে। আর মেয়েরা তাদেরকেই পছন্দ করে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com