বৃহস্পতিবার, ০৬:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বাংলাদেশীদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

ভারতের ত্রিপুরার একটা বেসরকারি হাসপাতাল জানিয়েছিল বাংলাদেশের রোগীদের আর চিকিৎসা দেবে না। এবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ থেকে কোনো পর্যটক ত্রিপুরায় গেলে তাদের সেখানকার কোনো হোটেলে থাকতে দেয়া হবে না।

মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘হোটেলে বাংলাদেশী পর্যটকদের জন্য ঘর দেবে না। রেস্তরাঁর তাদের জন্য কোনো খাবার দেবে না।’

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন।

এর আগে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এই হামলা চালায় হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউজে অবস্থিত গান্ধি মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। একপর্যায়ে সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এ সময় উগ্রপন্থীদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মোতায়েন করা হয় সিআরপিএফ’র সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাইকমিশন কার্যালয়জুড়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com