বৃহস্পতিবার, ১০:১৫ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়াতে এই এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে একটু বেশিই হয়।

আজ শুক্রবার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।

সকাল ৮ টার পর থেকে বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার ফাক গলে সূর্যের আলোর হালকা দ্যুতি ছড়াচ্ছে। উত্তরাঞ্চলের এ জেলার জনপদে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। এত শীতের মধ্যেও ভোর থেকেই শ্রমজীবী দিনমজুর, পাথর ও চা শ্রমিক এবং সেই সঙ্গে ভ্যানচালকসহ কৃষকরা কাজে নেমে পড়ে।

সাধারণত সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের উপস্থিতি বেশ জেঁকে বসে এলাকায়। মূলত বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রতিবেশী এলাকা হওয়াতে এ অঞ্চলে শীতের আগমনী বার্তা অনেক আগে থেকেই পরিলক্ষিত হয়। শীতকে কেন্দ্র করে এ অঞ্চলের বাজারগুলোতে ভাপা, চিতই, পৌকন পিঠাসহ নানা রকম শীতকালিন উঠতে শুরু করেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভত হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com