বৃহস্পতিবার, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘আল্লাহ যাতে ওদের রিজিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
এই সময়ের পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তবে অভিনয়ের বাইরে সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। প্রায়ই বন্য প্রাণীদের নিয়ে পোস্ট করেন। বলা যায়, অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায় নিলয়কে।

প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়। এই অভিনেতা সোমবার (১৬ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি সেন্ট মার্টিনের কুকুরদের খাবার নিয়ে কথা বলেছেন। 

খাদ্যের অভাবে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরগুলো মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে ‘ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (২৪ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে এই সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন গেছে। 

‘সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ সংগঠনটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে নিলয় ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিজিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেন।’

এদিকে ‘ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা আবদুল কাইয়ুম বলেন, বিকেলে দ্বীপে পৌঁছে প্রথম দিনের মতো অভুক্ত কুকুরদের খাবার দেওয়া শুরু হয়েছে।

পর্যায়ক্রমে দ্বীপের সব কুকুরকে খাদ্য সহায়তার আওতায় আনা হবে।প্রসঙ্গত, ২০২২ সালে সেন্ট মার্টিন থেকে কুকুর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com