বৃহস্পতিবার, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

খুনের হুমকিদাতা শাহরুখের তথ্য যেভাবে পেতেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

 

সম্প্রতি বলিউড নায়ক শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিলেন ফায়জান খান নামের এক ব্যক্তি। হত্যার হুমকির পাশপাশি ওই ব্যক্তি ৫০ লাখ টাকাও দাবি করেন। এবার নতুন তথ্য জানা গেল, এ হুমকিদাতা নাকি খআন সাহেবের ওপর অনলাইনে নজরদারি চালিয়ে গেছেন।

Big Breaking: অসুস্থ শাহরুখ, ভর্তি করা হয় হাসপাতালে, কেমন আছেন কিং?

শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তি ফায়জান খান পেশায় একজন আইনজীবী। তাকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আইনজীবী ফায়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। তবে শুধু শাহরুখ নয়, তার পুরো পরিবারের তথ্য নাকি ফায়জান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। নজরদারি চালাতেন শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর। বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।

ফায়জানের মোবাইল জব্দ করে এই সকল তথ্যগুলো পুলিশ ইতোমধ্যেই জানতে পেরেছে। গ্রেপ্তারকৃত ফায়জান খান বর্তমানে আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, ‘শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এই ফোন কলের পরই তদন্ত শুরু করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com