বৃহস্পতিবার, ০৩:১৫ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

গ্রিন টি পান করেও ওজন কমছে না? ভুলগুলো জেনে নিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

ওজন কমাতে অনেকেই দিনের পর দিন গ্রিন টি পান করেন। কেননা গ্রিন টিতে  থাকে পলিফেনল, যা চর্বি জারণ বা ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে ভালো করে। এতে থাকা ক্যাটাচিন শরীরের বিভিন্ন উপকারের পাশাপাশি পেটের মেদ কমাতেও ভূমিকা রাখে।

পুষ্টিবিদরা বলেন নিয়মিত গ্রিন টি পান করলে শরীরের মেদ কোষে বেশি শর্করা ঢুকতে পারে না। এ চায়ে থাকা বিভিন্ন উপাদান শরীরের বিপাকীয় হার বাড়ায়। আর বিপাকীয় হার বাড়লে ওজন দ্রুত কমে।

ওজন কমাতে ভূমিকা রাখা গ্রিন টি পান করেও অনেকের ওজন ও ভুরি কমে না। কেননা তারা চা পানের সময় এমন কিছু ভুল করেন, যা ওজন কমানোর পরিবর্তে বাড়িয়ে দেয়।

গ্রিন টি

গ্রিন টি পানের সময় যেসব ভুল করবেন না

•    অনেকে গ্রিন টি-র সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই ভুলে ওজন বেড়ে যায়। এর বদলে সকালে স্বাস্থ্যকর নাশতার সঙ্গে গ্রিন টি পান করুন।
•    গ্রিন টি উপকারী বলে সকালে উঠেই খালি পেটে গ্রিন টি-তে চুমুক দেবেন না। খালি পেটে চা পান করলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই খালি পেটে চা পান না করে হালকা কিছু খেয়ে তার পরেই চা পান করুন।
•    গ্রিন টি মেদ ঝরাতে সাহায্য করে। ভালো উপকার পেতে এর মধ্যে দারচিনির গুঁড়ো দিন। মেদ ঝরাতে গ্রিন টি ও দারচিনির গুঁড়োর ভূমিকা অনন্য। এ চায়ে কয়েক ফোঁটা পুদিনা পাতার রস মেশান। যারা গ্রিন টি পছন্দ করেন না, পুদিনা পাতার রস যোগ করলে তারাও এ চা পান করতে পারবেন। ভুলেও গ্রিন টিতে দুধ, চিনি যোগ করবেন না। এতে হীতে বিপরীত হয়।
•    গ্রিন টি-র সঙ্গে লেবুর রস ও আদা মিশিয়ে পান করতে পারেন। দিনে তিন বার এই চা পান করুন। এ পদ্ধতিতেও কোনো চিনি যোগ করা যাবে না।
•    রাতে ঘুমানোর বেশ কয়েক ঘণ্টা আগে চা পান বন্ধ করতে হবে। চেষ্টা করুন সন্ধ্যার পর আর চা পান না করতে। রাতের দিকে চা পান করলে  ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর ঘুম কম হলে হজমের সমস্যা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com