বুধবার, ০৮:১২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাথাড়ি গুলিতে নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।

সোমবার বার্তাসংস্থা এএফপি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, দেশটিতে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।

যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা আর্কাইভ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের কারণে মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com