বুধবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কলা খেলে কি ওজন বাড়ে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

কলা শরীরের জন্য খুবই উপকারী । এতে ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম, ফাইবারসহ একাধিক পুষ্টিগুণ থাকে। শরীরের তাৎক্ষণিক শক্তি বাড়াতেও কলার জুড়ি নেই। অনেকের মতে, অতিরিক্ত কলা খেলে ওজন বাড়ে। এ কারণে তারা কলা থেকে দূরে থাকেন। কিন্তু কলা খেলে সত্যিই কি ওজন বেড়ে যায়?

কলায় ক্যালোরির পরিমাণ বেশি। এ কারণে নিয়মিত বেশি কলা খেলে ওজন বাড়তে পারে, এমন ধারণা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গবেষণায় কলা খেলে ওজন বাড়ে এমন দাবি করা হয়নি।  বিশেষজ্ঞদের মতে, কলায় উচ্চমাত্রায় ফাইবার এবং কম ক্যালরি রয়েছে। এ কারণেই যারা ওজন কমানোর চেষ্টা করছে তারা বিনা দ্বিধায় এটি খেতে পারে।

কলা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে। ছবি: সংগৃহীত

কলায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। এ কারণে নিয়মিত কলা খেলে পেটের স্বাস্থ্যের উন্নতি হয়। এমনকী গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও কমে । তবে কোনও জিনিসই মাত্রাতিরিক্ত খাওয়া ভালো নয়। অত্যধিক পরিমাণে কলা খেলে শরীরে ফাইবার বেশি হওয়ার আশঙ্কা বাড়ে। যার ফলে ছোট-বড় পেটের সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়,অতিরিক্ত কলা খেলে গ্লাইসেমিক ইনডেক্স বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এ কারণে নিয়মিত অত্যধিক পরিমাণে কলা খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে এটাই স্বাভাবিক। এই কারণেই চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের প্রতিদিন কলা খেতে বারণ করেন। একইসঙ্গে ওজন কমাতে চাইলে কলা খেতেই পারেন। তবে সীমিত পরিমাণে খেতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com