মঙ্গলবার, ০৭:৪১ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৩১ বার পঠিত

সিলেট জেলায় আরো দুজনের মৃত্যু হওয়ায় দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত এ হিসেব জানিয়েচে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তারা দুজনই বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়াও, এই সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ১৩৪ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৬ জন, বজ্রপাতে ১৫, সাপের কামড়ে দুই, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জনের মৃত্যু হয়েছেন। তাছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বন্যাকবলিত ৭০ উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ২০ এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এই সব জেলাগুলোতে যথাক্রমে ১৩, ১১, ১০ ও নয়টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com