বৃহস্পতিবার, ০৭:৩৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভগ্নিপতিকে সালমানের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বলিউড অভিনেতা সালমান খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বারবার খবরের শিরোনাম হতে দেখা যায় তাকে। তাছাড়া এ অভিনেতার গুণ হচ্ছে, ভুল করলে প্রকাশ্যে তা স্বীকার করার ক্ষমতা রাখেন তিনি।

সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও নাকি বেশ কিছু ক্ষেত্রে তার মতো হতে চান। সালমানই নাকি তার অনুপ্রেরণা। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ হয়নি এ অভিনেতার। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন, তার মতো হয়ে ওঠার কোনও প্রয়োজন নেই।

নিজের প্রথম সিনেমা ‘লাভরাত্রি’র প্রচারের সময় আয়ুষকে প্রশ্ন করা হয়েছিল, ‘সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান?’ আয়ুষের সঙ্গে সেদিন সালমান খানও ছিলেন।

ভগ্নিপতির এমন ইচ্ছায় খুব একটা খুশি হতে পারেননি সালমান খান। তাই তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেন। সালমান বলেন, ‘আমার গুণগুলো ও যত এড়িয়ে চলবে তত ভাল ওর জন্য। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছে।’ তবে আয়ুষ জানিয়েছেন, তিনি সালমানকেই গুরু মেনেছেন।

প্রসঙ্গত, আয়ুস ২০১৪ সালের ১৮ নভেম্বর সালমানের ছোটবোন অর্পিতাকে ভালোবেসে বিয়ে করেন । আহিল ও আয়াত নামে দুই ছেলে-মেয়ে রয়েছে তাদের সংসারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com