শুক্রবার, ০৪:৫৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

গাজা দখলে রাখার উদ্দেশ্যে সেখানে ইসরাইলের সামরিক বাহিনী রাখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই অভিযোগ করেন।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বন্দীদের পরিবারের সাথে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। এ সময় তিনি বলেন, গাজায় এখন সৈন্য রাখার কোনো দরকার নেই। তবুও প্রধানমন্ত্রী সেখানে সৈন্য রাখতে চাচ্ছেন। কারণ, তিনি সেখানে ইসরাইলের দখল বজায় রাখতে চান। আর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তিনি নিজের নিয়ন্ত্রণেই রেখেছেন।

তিনি আরো বলেন, বারবার বন্দীবিনিময় নিয়ে আলোচনা হয়। কিন্তু বিষয়টি সামনে এগোয় না। কারণ, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনিই সিদ্ধান্ত নিতে পারবেন যে বন্দীবিনিময় চুক্তি হতে নাকি হবে না। এ বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত গৃহণের সুযোগ নেই।

এ সময় প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝিয়েও কোনো সুরাহা করতে পারেননি বলেও জানান তিনি।

সূত্রটি আরো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যালান্টের বরখাস্ত কার্যকর হয়। তার পরিবর্তে পরবর্তী প্রতিরক্ষা প্রধান হয়েছেন ইসরাইল কাটজ। দেশটির সংসদ নেসেট নতুন এই প্রতিরক্ষামন্ত্রীকে অনুমোদন করে।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com