বৃহস্পতিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

বিপিএলের আগামী তিন আসরের তারিখ চূড়ান্ত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩-২০২৫ সালের ফ্র্যাঞ্চাইজিদের স্বত্বের জন্য এক সপ্তাহের মধ্যে দরপত্র প্রকাশ করবে বিসিবি।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, আগামী তিন বছরের জন্য বিপিএলের তারিখও নির্ধারণ করেছে বিসিবি। ২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের আসর শুরু হবে ৬ জানুয়ারি। ১৭ ফেব্রুয়ারি এই আসরের পর্দা নামবে। ২০২৫ সালের পহেলা জানুয়ারি শুরু হবে বিপিএল সে বছরের আসর। ওই আসরটি শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

নাজমুল হাসান পাপন জানান, আগামী বছর বিপিএল সাত দলের টুর্নামেন্ট করার ইচ্ছা এবং সুযোগ পেলে দলের সংখ্যাও বাড়ানো হবে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত দু’বছরের বিপিএল নিজের রুপে হয়নি। ২০২০-২০২১ সালে বিপিএল শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর মাত্র এক বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করেছিল বিসিবি।

পাপন বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী তিন বছর বিপিএল অনুষ্ঠিত হবে। কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজি দলকে তিন বছরের জন্য দিব। এর অর্থ, ২০২৩-২০২৫ সালের, পরের তিন বছরের জন্য দলগুলোর স্বত্ব কিনতে হবে। এখন যেহেতু তারিখ নির্ধারণ করা হয়েছে, বাকিটা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। এমনটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, সেটিও না। কিছু-কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো স্পষ্ট করেই বিজ্ঞাপন দিবো। নিয়ম ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

গত কয়েক বছর ধরে বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেললেও, অন্যরা আসেনি।

নাজমুল হাসান পাপনের বিশ্বাস পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা ফিরে এসে বিপিএলকে আবারো চাঙা করে তুলবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com