বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৩০ জন যাত্রী।

বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসচালক রাজু মিয়া (৩৫) এবং ট্রাকচালক আজিজুল হক (৪০)।

জানা গেছে, আহতদের মধ্যে আব্দুল জলিল (৭০), রুনা আক্তার (৫০), শামীম আহমেদকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শাহি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালক আজিজ ঘটনাস্থলে এবং বাসচালক রাজু মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com