বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

প্রেমে মজেছেন অনন্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বলিউডে বহুদিন ধরে অনন্যা পাণ্ডে ও ওয়াকারের প্রেমের গুঞ্জন চলছে। জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। এর পর গুঞ্জন, প্রেম করছেন অনন্যা-ওয়াকার। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন তারা। মঙ্গলবার ছিল অনন্যার জন্মদিন। ২৬ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। পরিবার, বন্ধু ও ভক্ত-অনুরাগীদের থেকে পাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

তবে সবকিছু ছাপিয়ে এখন চর্চায় মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর শুভেচ্ছা বার্তাটি। জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তার ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির একটি ছবি দিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়েছেন মা ভাবনা পাণ্ডে। সেখানে ক্যাপশনে লেখা, ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ ওই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।

অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা যায়। এক সময় করণ জোহরের অনুষ্ঠানে প্রায় বলেই ফেলেছিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই সেই সম্পর্কে ছেদ পড়ে। আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙে অনন্যার। তবে আদিত্যের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com