বৃহস্পতিবার, ০৯:২৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

হলিউডে কাজের সময় নেই আলিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের মত বলিউড নায়িকা আলিয়া ভাট হলিউডে নাম লিখিয়েছেন। এটা দুবছর আগের কথা। তবে বর্তমান সময়ে অভিনয়ে তথা হলিউডে সেভাবে আর সময় দিতে পারবেন না এ অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক সন্তানের জননী আলিয়ার হাতে আগের মতো আর ‘অঢেল সময় নেই’।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ননদ বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে কথোপকথনে আলিয়া বলেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে ‘সম্ভব নয়’।

উল্লেখ্য, ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত হলিউডি সিনেমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল, তখন অন্তঃসত্ত্বা ছিলেন এ নায়িকা। সন্তান জন্মের পর ক্যারিয়ারে তেমন একটা বিরতি না নিলেও আলিয়ার হলিউডের কাজ নিয়ে নতুন কোনো খবর পাওয়া যায়নি।

আলিয়া বলেন, ‘আমি যে এ বিষয়ে ভাবছি না, তেমন নয়। তবে এটা সময়ের ওপর নির্ভর করে। এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর দীর্ঘদিন বাইরে থাকতে পারি না।’

প্রস্তাব পেলে কী করবেন জানতে চাইলে আলিয়া বলেন, ‘চিত্রনাট্য এবং সময়ের ওপর নির্ভর করবে কাজটা করব কী না। ঝোঁকের মাথায় কোনো কাজ করব না। ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভেবেচিন্তে এগোতে হবে।’

জানা গেছে, আলিয়া এবং অভিনেতা রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের দেখাশোনা করার জন্য ন্যানি থাকলেও মেয়ের কাজ এই দম্পতি পুরোপুরি অন্য কারো ওপর ছাড়েন না।

এর আগে রণবীর জানিয়েছিলেন, তারা দুজনে কখনো একসঙ্গে কাজে বাইরে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com