সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

এবারের এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকেলে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে তারা।

সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ের ওই ভবনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সেখানে অবস্থান নিয়ে অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে তারা। এই বিক্ষোভে প্রায় শ’খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগ ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।

পরে তাদের সাথে কথা বলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় কেউ কেউ বের হয়ে যেতে পারলেও অনেকেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। পরে তাদের একত্রিত করা হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় কাউকে কাউকে।

সচিবালয়ের নিরাপত্তায় সবগুলো গেট বন্ধ করা হয় বিকেল সাড়ে ৩টার দিকে। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত রোববার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালায়। ভাঙচুর করে বোর্ড চেয়ারম্যানের রুম।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ওই ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে একদল শিক্ষার্থী কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com