শনিবার, ১২:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এমপি ও উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি : ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

কমিটি ঘোষণা নিয়ে মতবিরোধের জেরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগ এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। এ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাল্টা-পাল্টি মিছিল বের করে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। রাত ৮টায় দেবিদ্বারে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দু’গ্রুপের আহত হয়েছে অন্তত পাঁচ থেকে ছয় জন।

সভায় উপস্থিত দলীয় কয়েকজন নেতা বলেন, আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্মেলন হলেও কমিটি ঘোষণা বাকি ছিল। শনিবার জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সম্মেলন নিয়ে বৈঠক করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এলাহবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে আবুল কালাম আজাদ কমিটি সুন্দর হয়েছে বললে এমপি রাজী মোহাম্মদ ফখরুল আপত্তি জানান। এ নিয়ে উভয়ের মাঝে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি হয়।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘ঘোষিত কমিটি এমপি না মেনে উল্টো আমাকে আঘাত করে। আমার কানে ও মাথায় আঘাত পাই। এতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’

বৈঠক সূত্রে জানা যায়, একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। পরে দলীয় নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে শনিবার রাতে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের মোবাইলে একাধিক বার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সাংবাদিকদের জানান, সভা চলাকালে এমন ঘটনা ঘটবে তা আশা করিনি। এ ঘটনার পর অনুষ্ঠান স্থগিত করে নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন।

এমন ঘটনায় আগামী ২১ জুলাই দলের উপজেলা সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদের সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেবিদ্বার ও চান্দিনা থানা পুলিশ। এছাড়াও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com