বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

অমর কৌশিকের ‘স্ত্রী ২’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন শ্রদ্ধা কাপুর। হরর-কমেডি সিনেমাটি বক্স অফিসে ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতো পুরোনো খবর।

Bollywood actress Shraddha Kapoor is reportedly dating a Sindhi businessman at present

 

এবার নতুন খবর হলো, এরই মধ্যে গুঞ্জন উঠেছে ‘ধুম ৪’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে শ্রদ্ধা কাপুর অভিনয় করতে চলেছেন। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা যায়, রণবীর কাপুর এরই মধ্যে ‘ধুম ৪’এ নাম লিখিয়েছেন। জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর তাকে চোরের চরিত্রে দেখা যাবে।

এবার তার বিপরীতেই শ্রদ্ধার অভিনয়ের বিষয় প্রকাশ করে ভারতের একাধিক গণমাধ্যম। কিন্তু এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শ্রদ্ধা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অফিসিয়ালি কোনো সিনেমায় সাইন করিনি। কিন্তু আমি জানি না এ গুজবগুলো কোথা থেকে এসেছে! আমি তা জানি না। যে কোনো কাজে যুক্ত হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। তবে মিথ্যা কোনো বিষয়ে গুজব ছড়ালে আমি ব্যথিত হই। সবশেষ একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ‘ধুম ৪’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথাই হয়নি। তাই পুরো ঘটনাটি মিথ্যা।’

সাক্ষাৎকারে এ অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার বিষয়ে বলেন, ‘আমার যাকে পছন্দ, তার সঙ্গে এরই মধ্যে অনেক সুন্দর মুহূর্ত ভাগ করা হয়েছে। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। তাই এবার সাংসারিক জীবন শুরু করতে চাই।’

Shraddha Kapoor's Stree 2 Is Ready To Take A Bumper Opening At The Indian Box Office

উল্লেখ্য, আগস্টের ১৫ তারিখ মুক্তি পায় শ্রদ্ধার সিনেমা ‘স্ত্রী ২’। এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘স্ত্রী ২’। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com