শনিবার, ০১:৫৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিশুরা সকাল ৭টায় স্কুলে যেতে পারলে বিচারকদের দেরি কেন : ভারতের সুপ্রিম কোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

শিশুরা যদি সকাল ৭টার সময় স্কুলে যেতে পারে, তাহলে বিচারপতিরা কেন সকাল ৯টার মধ্যে আদালতে পৌঁছাতে পারবেন না? এ প্রশ্ন তুলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার এ প্রশ্ন তোলেন বিচারপতি ইউইউ ললিত।

গতকাল ভারতের শীর্ষ আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টায় শুরু করেন বিচারপতি ললিত, এস রবীন্দ্র ও শুধাংশু ধুলিয়া। দেশটির আদালত সাধারণত সকাল সাড়ে ১০টায় শুরু হয়। কিন্তু এক ঘণ্টা আগে কাজ শুরুর বিষয়েই এমন মন্তব্য বিচারপতির।

বিচারপতি ললিত বলেন, ‌‌’আমার মনে হয়, আমাদের সকাল ৯টা থেকে কাজ শুরু করা উচিত। আমি তো সবসময় বলি, আমাদের সন্তানরা সকাল ৭টার সময় স্কুলে যায়। তাহলে আমরা কেন সকাল ৯টায় আদালতে পৌঁছতে পারব না।

 

সম্প্রতি একটি জামিনের মামলায় শুনানির সময় বিষয়টি তুলেছিলেন মুকুল রহতোগি। তখন সময়ের কথা বলেন বিচারপতি।

বিচারপতি ললিত বলেন, আমরা যদি প্রতিদিন আগে কাজ করতে শুরু করি, তাহলে আমরা আগে কাজ শেষ করতে পারব। তাহলে আমরা পরে বিকালের দিকে কেস ফাইল পড়তে পারব।

তিনি বলেন, আমরা সকালে ৯টায় কাজ শুরু করতে পারি, তারপর সাড়ে ১১টা নাগাদ আমরা বিরতি নিতে পারি, তারপর দুপুর ২টার মধ্যে কাজ শেষ করে নিতে পারি। এর আমরা বিকেলের দিকে কেস ফাইল পড়ার জন্য সময় দিতে পারি। সেক্ষেত্রে আমাদের উচিত হবে সকালে কাজ শুরু করা।

সূত্র : জি নিউজ টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com