শুক্রবার, ০৪:১০ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

রংপুরে যুবকের মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩০২ বার পঠিত

রংপুর নগরীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর মাহিগঞ্জ রঘুবাজার কাউন্সিলর অফিসের পাশে ঝাড়বাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম মজিবর রহমান (২৮)। তিনি স্থানীয় মশিয়ার রহমানের ছেলে।

মাহিগঞ্জ থানা পুলিশ জানায়, স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে নগরীর রঘু বাজার ঝাড়বাড়িতে ভাড়া থাকতেন ট্রলি চালক মজিবর রহমান। বাড়ির উঠানে থাকা আম গাছে ফাঁস দিয়ে মজিবর আত্মহত্যা করেছেন এমন খবরে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, মজিবর রহমান আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করে আত্মহত্যা বলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

 

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, আমরা গিয়ে দেখেছি বাড়ির উঠানে থাকা আম গাছের নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় মজিবরের মরদেহ ছিঁড়ে পড়ে আছে। লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com