বৃহস্পতিবার, ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল-২০২৬ , ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজ বন্ধের হুঁশিয়ারি এক নজরে দেশের ৫৫ বাজেট, কার প্রস্তাব কত? বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন সীমিত সম্পদের মধ্যে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা আছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব।

তিনি আরও জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেপ্তারের পর নগরীর শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় জানানো হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈনুদ্দীন বলেন, সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে বগুড়ায় আনা হবে। সজীব সাহার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিস্ফোরক মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com