বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বাজার বোর্ডিং এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় দুটি রেস্টুরেন্টসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রুহিতপুর বাজারে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাখা গ্যাস সিলিন্ডার নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় দোকান কর্মচারী ও কাস্টমারসহ তিনজন হোটেলে ভেতরে আটকা পড়েন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান, আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হোটেলের ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, যানজটপূর্ণ সড়কে একটি ট্রাক কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি হোটেলের চুলার উপর এসে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পাশের দুইটি হোটেল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুইটি হোটেল ও একটি মুদি দোকান পুরোপুরি এবং একটি হোটেল আংশিক পুড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com