বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আমিরের ছবি নিয়ে শাহরুখের রসিকতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

পর্দায় বরাবরের মত বলিউডের কিং শাহরুখ খানের উপস্থিতি যেন স্তম্ভিত করে দেয় দর্শককে। তবে অভিনয় ছাড়াও আরও একটি বিষয়ে পারদর্শী শাহরুখ। সঠিক জায়গায় সঠিক কথা বলার ব্যাপক বুদ্ধিমত্তা রয়েছে এই নায়কের। একইসঙ্গে তার বাচনভঙ্গি ও রসিকতায় মুগ্ধ অনুরাগীরা।

সম্প্রতি দুবাইয়ে আইফা অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। সেখানে বলিউডের পারফেকশনিস্ট খ্যাত আমির খানের একটি ছবি নিয়ে মন্তব্য করেন শাহরুখ। তার সেই মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রে।

ওই অনুষ্ঠানে মঞ্চে কথা বলতে বলতে শাহরুখ দাবি করেন, যে কোনো ধরনের বড় ছবির অফার প্রথমে তার কাছেই আসে। সেখানে আবার উঠে আসে আমিরের ‘লাল সিংহ চড্ডা’ ছবির নাম।

কিন্তু এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল? শাহরুখ হেসে উত্তর দেন, ‘এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি।’ অর্থাৎ, রসিকতা করেই শাহরুখ সেই ছবির মান নিয়ে কটাক্ষ করেন। তবে বিষয়টি যে শুধুই মজা করে বলা, তা বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ বলেন, ‘আমির, আমি তোমাকে ভালোবাসি।’

হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিংহ চড্ডা’। এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যায় অভিনেত্রী কারিনা কাপুরকে। ১৮০ কোটি রুপিতে এই ছবি তৈরি হয়েছিল। বক্স অফিসে এই ছবি মাত্র ১৩০ কোটি রুপির ব্যবসা করে। সমালোচক মহল থেকেও মিশ্র প্রতিক্রিয়া পায় এই ছবি। এই ছবিতেই আমিরকে শেষ দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com