শুক্রবার, ১০:১১ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জাতিসঙ্ঘে বিবিএনজে চুক্তি অনুসমর্থনের অনুলিপি জমা দিলো বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয় আওতাবহির্ভূত সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার সম্পর্কিত ‘মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ (বিবিএনজে) চুক্তি অনুসমর্থনের অনুলিপি জাতিসঙ্ঘে জমা দিয়েছে।

শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন নিউইয়র্কে অনুষ্ঠিত জাতি সাধারণ পরিষদের উচ্চস্তরের চুক্তি ইভেন্টে বৃহস্পতিবার এ অনুলিপি জমা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই অনুমোদন সামুদ্রিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রণ উদ্যোগের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার জোরদার করে।’

এতে আরো বলা হয়, প্রাথমিক অনুসমর্থনকারী হিসেবে বাংলাদেশ বিবিএনজে চুক্তি দ্রুত কার্যকরের পথ সুগম করতে চায় এবং এর সর্বজনীন ও কার্যকর বাস্তবায়নে সর্বদা নিবেদিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুসমর্থনের অনুলিপি জমা দেয়ায় বাংলাদেশ এখন এ গুরুত্বপূর্ণ চুক্তিটি অনুমোদনকারী অগ্রবর্তী দেশগুলোর কাতারে সামিল হলো।

জাতিসঙ্ঘে সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের ১৯ জুন ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ (বিবিএনজে) চুক্তিটি গৃহীত হয়, যা গ্লোবাল কমন্সের পরিচালনায় এক যুগান্তকারী অর্জন।

এ চুক্তি জাতীয় এখতিয়ারের বাইরে সামুদ্রিক অঞ্চলে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য আন্তর্জাতিক আইনি কাঠামো শক্তিশালী করে।

এটি বৈশ্বিক অভিন্ন সুশাসনের ক্ষেত্রে একটি যুগান্তকারী অর্জনের প্রতিফলন।

চুক্তিটিতে স্বচ্ছ পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপর জোর দেয়া হয়েছে এবং এটি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে সমর্থন করে।

এ পর্যন্ত বিশ্বের ৬০টি সদস্য রাষ্ট্র এ চুক্তিতে তাদের অনুসমর্থন দিয়েছে। অনুসমর্থন, অনুমোদন, গ্রহণ বা যোগদানের অনুলিপি জমা দেয়ার ১২০ দিন পর বিবিএনজে চুক্তিটি কার্যকর হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com