শুক্রবার, ১০:১০ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকায় চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

চীনের সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব হবে না বলে মন্তব‌্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার ঢাকার এক‌টি হোটেলে চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব‌্য করেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপিত হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আগামী দিনে দুই দেশের মধ্যে আরও বাণিজ্য বাড়বে।

এ সময় রো‌হিঙ্গা প্রসঙ্গ টেনে আনেন অর্থ উপদেষ্টা। তি‌নি বলেন, চীন রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করছে। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব হবে না।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিগত ৭৫ বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। একই সঙ্গে চীন ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এই সরকারের পাশে থাকবে চীন। সে কারণে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় চীন থেকে একটি জরুরি মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।

অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। টিমের সদস্যরা মঞ্চে এলে সবাই তাদের করতালি দিলে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com