বৃহস্পতিবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ইউনূস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার সকালে জাতিসঙ্ঘঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি পাকিস্তান সরকারের প্রতি এই সহায়তা কামনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক ইউনুস বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবন একটি ভালো উপায় হতে পারে এবং এ বিষয়ে তিনি পাকিস্তানের সমর্থন কামনা করেন।

শাহবাজ শরিফ ড. ইউনূসের এই উদ্যোগের প্রতি সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন আঞ্চলিক প্ল্যাটফর্মটিকে ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন সে প্রস্তাব দেন।

শরিফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পারিক সম্পর্কের মধ্যে একটি ‘নতুন অধ্যায়’ খুলতে হবে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি।’

শরীফ বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা উল্লেখ করেন।

অধ্যাপক ইউনুস দুই দেশের যুবসমাজের মধ্যে পারস্পারিক কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন।
সাক্ষাৎকালে উভয় নেতা পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন। এসময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com