বৃহস্পতিবার, ০৪:১৪ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ইতালি-পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনের ফাঁকে জাতিসঙ্ঘ সদর দফতরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে একই মঞ্চে বক্তৃতা করেন।

ইউএনজিএ অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ইউনূস নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইডইভেন্টেও যোগ দেন।

পরে জাতিসঙ্ঘ সদর দফতরে জাতিসঙ্ঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।

আগের দিন অধ্যাপক ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com