শনিবার, ০১:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডাচদের সাথে টি-২০ বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে, ১৬ দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

টি-২০ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। আর এর মাধ্যমে ১৬টি দলের নাম পাওয়া গেল।

আয়োজক হিসেবে চলতি বছর বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নমিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ গত টি-২০ বিশ্বকাপের ফলাফলের নিরিখেই যোগ্যতা অর্জন করে এবছরের টি-২০ বিশ্বকাপে। গত ফেব্রুয়ারিতে গ্লোবাল কোয়ালিফায়ার-এ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এবার গ্লোবাল কোয়ালিফায়ার-বি’এর মঞ্চ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

শুক্রবার কোয়ালিফায়ারের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে ২৭ রানে পরাজিত করে পাপুয়া নিউ গিনিকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়ে দেয় আমেরিকাকে। দু’টি সেমিফাইনালে পরাজিত দল ছিটকে যায় বিশ্বকাপের দৌড় থেকে। যদিও ২০২৪ সালে আমেরিকার সামনে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ চলে আসতে পারে, যেহেতু তারা টুর্নামেন্টের সহ-আয়োজক।

প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। চাকাবভা ৩০, এরভাইন ৩৮, ওয়েসলি ৪২, সিকন্দর রাজা ২২, উইলিয়ামস ২২, শুম্বা অপরাজিত ২৯ ও রিয়ান অপরাজিত ১০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে ১৭২ রানে আটকে যায়। টনি ৬৬ ও চার্লস আমিনি ৩১ রান করেন। ২টি উইকেট নেন মুজারাবানি। দল হারলেও ম্যাচের সেরা হন টনি।

দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। টেলর ২৬, মনাঙ্ক ৩২ ও নিসর্গ ২৮ রান করেন। লিডস ও পল ভ্যান ২টি করে উইকেট দখল করেন।

পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৩ উইকেটে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯১ রান করে অপরাজিত থাকেন লিডস। ২৬ রান করে নট-আউট থাকেন এডওয়ার্ডস।

কারা অংশ নেবে ২০২২ টি-২০ বিশ্বকাপে
আয়োজক দেশ : অস্ট্রেলিয়া।

গত বিশ্বকাপ থেকে যোগ্যতা অর্জন করেছে : আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নমিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্লোবাল কোয়ালিফায়ার-এ থেকে যোগ্যতা অর্জন করেছে : আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে যোগ্যতা অর্জন করেছে : নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com