বুধবার, ১২:৩৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

ভারতে আশ্রয় চেয়েছেন গোতাবায়া!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২২৯ বার পঠিত

বিদেশে পালিয়েও নিরাপদে থাকতে পারছেন না শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে৷ এই মুহূর্তে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি৷ যদিও রাজাপাকসেকে খুব বেশি দিন আশ্রয় দিতে রাজি নয় সিঙ্গাপুর সরকার৷ সিঙ্গাপুর থেকে তাকে অন্য কোথাও চলে যেতে হবে।

সূত্রের খবর, আশ্রয় চেয়ে ভারত সরকারের সাথেও যোগাযোগ করেছিলেন রাজাপাকসে৷ কিন্তু তার এই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত৷ ওই সূত্রের মতে, শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়, এমন কিছু করতে রাজি নয় নয়াদিল্লি৷

৭৩ বছর বয়সী রাজাপাকসে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে গিয়ে আশ্রয় নেন৷ সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি৷ কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ১৫ দিনের বেশি তিনি সে দেশে থাকার অনুমতি পাবেন না৷ ফলে ১৫ দিন পরে রাজাপাকসে কী করেন, সেটাই এখন দেখার৷

শুক্রবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন রাজাপাকসে৷ তার ইস্তফার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা৷ প্রাণভয়ে পালানোর পর প্রেসিডেন্টের প্রাসাদেরও দখল নেয় ক্ষুব্ধ জনতা৷

সিঙ্গাপুরের সরকারের মুখপাত্র অবশ্য জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত সফরেই সে দেশে পৌঁছেছেন রাজাপাকসে৷ তিনি সিঙ্গাপুর সরকারের কাছে আশ্রয়ও চাননি বলে ওই মুখপাত্রের দাবি৷ শনিবার ফের শ্রীলঙ্কার পার্লামেন্ট বসার কথা৷ দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু’ জনেই ইস্তফা দিলে পার্লামেন্টের স্পিকার ৩০ দিনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন৷ এই ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের বর্তমান সদস্যদের মধ্যে থেকে নতুন প্রেসিডেন্টকে বেছে নেয়া হবে৷
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com