বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন ড. ইউনূস।

ঢাকার একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। তি‌নি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ওইদিন রাতে দেশের উদ্দেশে রওনা করবেন ড. ইউনূস।

জানা গেছে, সাধারণ অধিবেশনের সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এক থেকে দেড় দিনের জন্য নিউইয়র্কে যান। মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল। যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ।

মার্কিন প্রেসিডেন্টের সাথে ড. ইউনূসের দ্বি-পক্ষীয় বৈঠক এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা হতে যাচ্ছে।

তবে, সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। দিল্লির কাছ থেকে বৈঠকের ব্যাপারে এখনো কোনো ইতিবাচক বার্তা দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com