সোমবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৬৪ বার পঠিত

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার ভোর ৫টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর আউট সিগন্যালের আগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এবং চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের আউট সিগন্যালের আগে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকা রয়েছে। এরপর ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভোর ৫টা ৮ মিনিটে আক্কেলপুর ঢোকে। তখন থেকে ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে আটকা আছে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহত হয়নি। ট্রেনের ছয়টি বগি সান্তাহার স্টেশনে রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর বাকি বগি সান্তাহার স্টেশনে পৌঁছে ট্রেন চলাচল শুরু করবে। এতে সান্তাহার থেকে পার্বতীপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ও খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলস্টেশনে আটকে রয়েছে। তিলকপুর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ছিল না।

আক্কেলপুর রেলস্টেশনে দেখা গেছে, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনটির ছাঁদ ও বগির কোথাও ফাঁকা নেই। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে বগুড়ায় যাচ্ছেন।

তিলকপুর রেলস্টেশনের মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কথা কন্ট্রোলে জানানো হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এজন্য আরো কিছু সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com