বৃহস্পতিবার, ০৫:১৫ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ড. ইউনূস-নরেন্দ্র মোদির নয়, বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা-পররাষ্ট্রমন্ত্রীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

জাতিসঙ্ঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মোদির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাদের দু’জনের উপস্থিতি নিউইয়র্কে একসাথে হচ্ছে না। কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা নিশ্চিত করা হয়।

তৌহিদ হোসেন বলেন, জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে মাঝে প্রধান উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসঙ্ঘ মহাসচিব, জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ও ইউএসএআইডি প্রশাসকের সাথে দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরো কিছু পাইপলাইনে আছে, সেগুলো শেষমুহূর্তে জানতে পারব বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com