বৃহস্পতিবার, ০৯:১০ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করে প্রশংসিত বিএনপি নেতা মিজান মৃধা কত বড় হলো অর্থনীতি, তাজউদ্দীন থেকে আমির খসরু: ৫৫ বছরে কে দিলেন কত বাজেট

নতুন সংসারে অভিষেক বচ্চন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পঠিত

অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবরের মধ্যেই নতুন আরেকটি খবরে বলিউডপাড়া সরব হয়েছে। ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন অভিষেক। অবশেষে বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন তিনি।

সম্প্রতি দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। আবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে দেখা যায়নি।

তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে। পরে অভিষেক বলেছিলেন, তাদের বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জনমাত্র।

গুঞ্জন শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন এবার জলসা ছাড়তে চলেছেন। মুম্বাইয়ের জুহু এলাকায় এক নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন। আর তিনি নাকি তল্পিতল্পা গুটিয়ে এখন তার নতুন বাসায় থাকতে চলেছেন। স্ত্রী ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন এই ফ্ল্যাটে অভিষেক থাকবেন। অ্যাপার্টমেন্টটি অমিতাভ বচ্চনের বাংলো জলসার খুব কাছেই।

উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর ঐশ্বরিয়ার কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। বেশ কিছু মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবরে মুখর বলিউডপাড়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com