বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যু হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর অমানবিকভাবে পিটিয়ে মারা হয় তাকে। এবার আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম। এ ফিল্মের নাম রাখা হয়েছে ‘রুম নম্বর ২০১১।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

জিসু এন্টারটেইনমেন্টের সোশ্যাল হ্যান্ডেল থেকে আবরারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি জানানো হয়। তাদের পেইজে শর্ট ফিল্মটির একটি পোস্টারও প্রকাশ করা হয়। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, আসছে… ‘রুম নম্বর ২০১১।’

পোস্টে আরও লেখা ছিল, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেইজ থেকে ‘একটিফুল’কে ধন্যবাদ দেওয়া হয়েছে। তবে প্রাকশিত পোস্টারে আবরারের কথা উল্লেখ করা নেই।

এ ব্যাপারে জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদ বলেন, ‘চলচ্চিত্রটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে। বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়ার।’

জানা গেছে, ২৫ মিনিটের চলচ্চিত্র হতে পারে এটি। ‘রুম নম্বর ২০১১’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তখন আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com