শনিবার, ১১:০৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৪০ বার পঠিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বিকেলে দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনের পাশে এরশাদের সমাধিতে পুস্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করে, জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি, মহানগর যুব সংহতি, জেলা যুব সংহতি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন অঙ্গসংগঠনেে নেতৃবৃন্দরা।

এরপর সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের মোঃ মাহবুবার রহমান, জাপা নেতা মোক্কাম্মেল হক চৌধুরী, লোকমান হোসেন, নাজিম উদ্দিনসহ অন্যরা। বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ, চেতনাকে বুকে ধারণ করে জাতীয় পার্টির হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com