বুধবার, ০২:৩২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে এডিবি’র মহাপরিচালক বলেন, এডিবি’র বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে আগ্রহী।

কোনিশি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেয়ার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে।

তিনি এডিবি প্রতিনিধি দলকে বলেন, ‘আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার।’

বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী জানান, বৈদেশিক মুদ্রার বাজারে গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিটেন্সের সাথে এর পারস্পরিক সম্পর্কে ইতোমধ্যে উন্নতির লক্ষণ দেখাচ্ছে।

তিনি বলেন, ‘সেই খাতে আত্মবিশ্বাস ও আস্থার একটি লক্ষণীয় উত্থান রয়েছে।’

সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবি’র সিনিয়র উপদেষ্টা এডিমন গিনটিং, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেওং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং সভায় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com